সোমবার থেকে মশা নিধনে ব্যবহৃত হবে জিপিএস

২ আগষ্ট, ২০১৯ ২৩:২০  
সোমবার (৫ আগস্ট) থেকে মশা নিধনে নিয়োজিত কর্মীদের জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। শুক্রবার (২ আগস্ট) রাজধানীর উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে এ তথ্য জানান মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সোমবার থেকে আমাদের বেশিরভাগ মশক কর্মীদের সঙ্গে জিপিএস ট্র্যাকার থাকবে। তাই মশক কর্মীদের কাজ নিয়ে আর সন্দেহের সুযোগ থাকবে না। এখন আর কথা বলার সময় নেই, কাজের সময়। সামাজিক আন্দোলন এবং একক প্রচেষ্টার মাধ্যমে কাজ করলে দেশ থেকে ডেঙ্গু নির্মূল করা সম্ভব মন্তব্য করে ডেঙ্গু প্রতিরোধে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। তিনি বলেন, তৃণমূল থেকে কাজের জন্য আমাদের প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে স্ক্যানিং করা হবে। এ কাজে আমাদের প্রচুর যুবক প্রয়োজন। স্কাউট, গার্লস গাইড প্রয়োজন। আমাদের লোকসংখ্যা সীমিত কিন্তু যুবক সীমিত না। যেভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এগিয়ে এসেছে এমন সাহায